শরীয়তপুরের জাজিরা উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও জাজিরা পৌরসভার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে এ দু’টি কমিটির অনুমোদন দেয়া হয়। বজলুর রশীদ সিকদারকে সভাপতি, ইয়াকুব আলী ঢালীকে সিনিয়র সহসভাপতি, সুরুজ মাদবরকে সহসভাপতি, মাস্টার আব্দুল করিম আক্কাস মাদবরকে সাধারণ সম্পাদক, আলমগীর হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহবুব আলম টিটু আকন্দকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এ দিকে একই দিন কাজী নজরুল ইসলাকে আহ্বায়ক, মাহবুবুর রহমান শিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কে এম কামরুজ্জামান মিলনকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট জাজিরা পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।