কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের উত্তরায় অবস্থিত দারুল কুরআন মাদরাসার মেধাবী ছাত্র আসীকুল ইসলাম ফুয়াদ। সে ৫৬৫ দিনে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে। গত মঙ্গলবার ভোরে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর কাছে হিফজ জীবনের শেষ সবক শুনিয়ে আট বছর দুই মাস ২৫ দিন বয়সে সে পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করে।
২০১৪ সালের ১৯ জুন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে জন্মগ্রহণ করে আশিকুল ইসলাম ফুয়াদ। তার বাবা আমিনুল ইসলাম এবং মা রিপা আক্তার।