কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দেবিদ্বার উপজেলা থেকে সদস্য পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার দুপুরে মনোনয়নপত্র দাখিলকালে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ কে এম মনিরুজ্জামান মাস্টার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হারুন অর রশীদ, জেলা পরিষদের সাবেক সদস্য শাহজাহান সরকার, সাবেক জি এস আবুল খায়ের, উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস আবদুল মান্নান, সহসভাপতি শাহাদাৎ হোসেন মিঠু, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোকতল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর, জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তার সাথে ছিলেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জাফরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা যুবলীগ সদস্য আলী আজ্জম স্বজল প্রমুখ।