রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ইলিয়াস হোসেন কাঞ্চন (৩০) নামে এক যুবকের গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় লাশটি পাওয়া যায়।

ইলিয়াস বরকল উপজেলার আলী আকবরের ছেলে।

জানা গেছে, স্থানীয়রা কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে জানায়। পরে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে।

রাঙ্গামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, স্থানীয় সূত্রে জানতে পেরে পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে লাশের শরীরের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে।