রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় লাশটি পাওয়া যায়।
স্থানীয়রা কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা যুবকের নাম ইলিয়াস হোসেন কাঞ্চন (৩০)। তিনি বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে। রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, ধারণা করা হচ্ছে, দীর্ঘ দিন পানিতে থাকায় লাশের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে।



