নওগাঁয় পুকুরে ডুবে শেহেরুন বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার পোরশা উপজেলার বাঙ্গালাপাড়ায় এই ঘটনা ঘটে। শেহেরুন বেগম উপজেলার ওই গ্রামের মাইজুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরে কাপড় কাঁচতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে যান তিনি। পরে বাড়ির লোকজন পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।