কুমিল্লায় হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে একজনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর জেলার উত্তর চরলরেন্স গ্রামের আহসান উল্লাহ ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছিকনিয়া পূর্বটিলা গ্রামের হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহনপুর এলাকার সামসুল হককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিন আসামিই বর্তমানে পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মজিবুর রহমান জানান, ২০০৬ সালের ২০ জুন রাতে ছিনতাইয়ের সময় ফেনীর পরশুরাম এলাকার জয়নাল আবেদীনকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যা করেন আহসান উল্লাহ, হোসেন ও সামসুল হক। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার শাহ আলম মামলা করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত।
কুমিল্লায় হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড
কুমিল্লায় হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে একজনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ...



