কুমিল্লার হোমনা থানায় দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম মোক্তার হোসেন। তার বয়স হয়েছিল ৩৮। গতকাল বৃহস্পতিবার তার নিজ বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার তালতলী গ্রামে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, মোক্তার হোসেন বুধবার সন্ধ্যায় থানায় দায়িত্ব পালনকালে বুকে ব্যথা অনুভব করছিলেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।