সাতক্ষীরায় ৮০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আবদুল আজিজকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল আজিজ সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার এন্তাজ সরদারের ছেলে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি জহরুল হায়দার বাবু জানান, দীর্ঘ ২৪ বছর পরে আসামির মৃত্যুদণ্ড হয়েছে। রাষ্ট্রপক্ষ এ আদেশে খুশি।
মামলার বিবরণে জানা যায় দাবিকৃত যৌতুকের ৮০ হাজার টাকা আনতে অপারগতা প্রকাশ করায় ১৯৯৭ সালের ২০ এপ্রিল স্ত্রী রেহেনা পারভীনকে পিটিয়ে হত্যা করে তার স্বামী আবদুল আজিজ। এ ঘটনায় নিহতের চাচা শওকত আলী সরদার বাদি হয়ে ঘটনার পরের দিন আবদুল আজিজ, তার ভাই রুহুল কুদ্দুসসহ পাঁচজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
সাতক্ষীরায় ৮০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আবদুল আজিজকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে সাতক্ষীরার নারী...



