রাঙ্গামাটিতে প্রশাসনের আশ্বাসে ৫ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছে সিএনজি অটোরিকশা চালক সমিতি।গতকাল দুপুরে শহরের শিল্পকলা একাডেমি চত্বরে এক বিক্ষোভ মিছিল সমাবেশ করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির নেতারা। রাঙ্গামাটিতে সিএনজি অটোরিকশা চালকদের ওপর দুর্বৃত্তের হামলা বন্ধের দাবিতে ৫ ঘণ্টা ধর্মঘট পালন করেন রাঙ্গামাটি অটোরিকশা চালকরা।
রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদারের উপস্থিতিতে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান দুপুরে জরুরি সভা করে ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের গ্রেফতারে আশ্বাস দিলে রাঙ্গামাটি শহরে ধর্মঘট প্রত্যাহার করে নেয় রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।