গতকাল সোমবার বরগুনার সব দূরপাল্লার বাস চলাচল ভোর ছয়টা থেকে বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন বাস মালিকরা। এ বিষয়টি দৈনিক নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বরগুনার পরিবহন বাস কাউন্টার সমিতি।
জানা গেছে, প্রায় দুই মাস ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচলে বাধা দিচ্ছে বরিশালের রূপাতলী বাস মালিক সমিতি। এ কারণে দূরপাল্লার বাসগুলো পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে বরগুনায় আসা যাওয়া করছে। এতে নির্ধারিত সময়ের চেয়ে তিন থেকে চার ঘণ্টার বেশি সময় বাসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। ফলে পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে বরগুনার সড়ক পথের যাত্রীরা। এ কারণে সোমবার ভোর ছয়টা থেকে বরগুনা থেকে আসা-যাওয়া করা সব দূরপাল্লার পরিবহন মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।
স্থানীয় কাউন্টার পরিচালকরা জানান, গত ২০ বছর ধরে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করে আসছে। বরগুনা থেকে ফেরি ছাড়া ঢাকার সাথে সড়ক যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম এই সড়ক। নেতারা দীর্ঘ সময় ধরে এই পথে যানবাহন চলাচল করলেও স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই বরিশালের বাস মালিক সমিতির নেতারা বাকেরগঞ্জ থেকে বরগুনা ঢাকা-বরগুনার চলাচলকারী পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন।
বরগুনার শ্যামলী পরিবহনের কাউন্টার পরিচালক পীলু ঘোষ বলেন, এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বরগুনার বাস চলাচলে বাধা দেয়ার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
ঢাকা-বরগুনা রুটে চলছে অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট
গতকাল সোমবার বরগুনার সব দূরপাল্লার বাস চলাচল ভোর ছয়টা থেকে বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন বাস মালিকরা। এ বিষয়টি দৈনিক নয়া...



