চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ পাঁচজন ভর্তি হয়েছেন। পাঁচজনই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, চলছি মাসে যে ছয়জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে এসেছেন তারা সবাই ঢাকায় থাকেন। বাড়িতে আসার পরই তাদের ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শরীরে ডেঙ্গু শনাক্ত করা হয়।