নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। এ সময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ নাসিকের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে।
ঘোষিত বাজেটে পানি সরবরাহ খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ, বর্জ্য ব্যবস্থাপনা, খেলাধুলার মানোন্নয়ন মাঠ নির্মাণ, রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ, মশকনিধন, বৃক্ষ রোপণসহ দারিদ্র্য বিমোচন খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। বাজেটের বক্তব্যে সময়মতো হোল্ডিং কর পরিশোধ করে নগরীর উন্নয়নকার্যক্রমে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
নগরকে বসবাসযোগ্য ও সবুজ শ্যামল রাখতে নগরবাসীর কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করে মেয়র আইভী বলেন, নগরবাসীর জন্মনিবন্ধন সার্টিফিকেট সংগ্রহে মানুষের ভোগান্তি হয়, এটা আমরা জানি। জন্ম নিবন্ধন সার্টিফিকেট নগরবাসী শিগগিরই সংগ্রহ করতে পারবেন। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আমাদের কাজ চলছে। নারী ক্ষমতায়নের লক্ষ্যে হতদরিদ্র নারীদের প্রশিক্ষিত করে দক্ষ মানবগোষ্ঠী করার লক্ষ্যে কাজ করছি। যানজট নিরসনে ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান হবে।
তিনি আরো বলেন, এডিবির সহায়তায় শীতলক্ষ্যার দুইপাড়ে বাঁধাই করার প্রকল্প হয়েছে। নগরবাসীর চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা থেকে অবকাঠামো উন্নয়নসহ শীতলক্ষ্যা পরিচ্ছন্ন করার জন্য সব ধরনের কাজে আমরা হাত দিয়েছি। অনেকেই অভিযোগ করেন, আমাদের ড্রেনের পানি দিয়ে শীতলক্ষ্যা দূষিত হয়, কিন্তু সেটা কেবল ২০ শতাংশ। বাকিটা শিল্পকারখানাসহ অন্য কারণে। ২০ শতাংশ যেন আমাদের কারণে দূষিত না হয়, এই জন্য ইটিপির ব্যবস্থা করা হবে, প্রস্তাবনা পাঠিয়েছি। নদীকে বাঁচানোর জন্য সবার কাছে আহবান জানিয়েছি। বাস্তবতার পরিপ্রেক্ষিতে এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন করে কোনো কর ধার্য করিনি।
নাসিকের ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেয়র...



