নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া ৯৯৯ নাম্বারের সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের হেদায়েত উল্যার মেয়ে ও স্থানীয় হাটপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর (১৫) বাল্য বিয়ে বন্ধ করেছেন।
জানা গেছে, বুধবার অপ্রাপ্ত বয়সে ওই ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হলে এলাকাবাসী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানিয়ে দেয়। ফোনে জানানোর কিছুক্ষণের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া পুলিশ সহকারে ঘটনাস্থলে গিয়ে মেয়ে এবং মেয়ের বাবাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাল্য বিয়ের আয়োজন করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
চাটখিলে বাল্য বিয়ে বন্ধ-জরিমানা
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া ৯৯৯ নাম্বারের সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের হেদায়েত উল্যার মেয়ে...



