ঝালকাঠির বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তা দাবিতে ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। হামলায় বাসচালক, হেলপার ও সুপারভাইজারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, দুপুর ১২টার দিকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে বাস পার্কিং নিয়ে ঝালকাঠির শ্রমিকদের সাথে পটুয়াখালীর শ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বরিশাল ও পটুয়াখালীর শ্রমিকরা মিলে ঝালকাঠির বাসচালক ও শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা পিটিয়ে ১০ জনকে আহত করে। চালকসহ আহত ঝালকাঠি সাত শ্রমিককে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে ঝালকাঠি থেকে বরিশালসহ পাঁচ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন। আকস্মিক বাস ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
বাসচালক ও শ্রমিকদের মারধর ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে বাস ধর্মঘট
ঝালকাঠির বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তা দাবিতে ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। হামলায়...



