ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা কয়েক কোটি টাকা মূল্যের সাড়ে ১২ একর বনভূমি উদ্ধার করে তাতে বনায়ন করেছে স্থানীয় বনবিভাগ। উপজেলার হবিরবাড়ি, ধামশুর ও আউলাতলী এলাকার এসব বনভূমি উদ্ধার করা হয়।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি মৌজায় ন্যাশনাল পলিমার নামে একটি কোম্পানি বনবিভাগের জমি দখলে নিয়ে কাঁটাতারের বেড়া ও গেট নির্মাণ করেন। খবর পেয়ে স্থানীয় বনবিভাগের লোকজন গত ১৬ সেপ্টেম্বর তা ভেঙে গুঁড়িয়ে দেয় এবং এক একর জমি উদ্ধার করেন।
অন্যদিকে, পাড়াগাঁও মৌজার আউলাতলী গ্রামে গড়ে উঠা সিসা ফ্যাক্টরির দখলে থাকা দেড় একর জমি উদ্ধার করে কয়েক শ’ আকাশমনি গাছের চারা রোপণ করে বনবিভাগ। তাছাড়া উপজেলার ধামশুর মৌজায় সূর্যভিটা নামে এক ফিশারির নামে দীর্ঘদিন ধরে দখলে থাকা প্রায় ১০ একর বনভূমি উদ্ধার করে বনায়ন করা হয়।
ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রইচ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তিনটি দাগে প্রভাবশালীদের দখলে থাকা কয়েক কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করে বনায়ন করা হয়েছে। হবিরবাড়ি মৌজায় ন্যাশনাল পলিমার কোম্পানির হয়ে স্থানীয় প্রভাবশালী সালাউদ্দিন সরকার বনভূমি দখলে নিয়ে কাঁ১টাতারের বেড়া ও গেট নির্মাণ করেন। তাই অভিযুক্ত ওই ব্যক্তি ও কোম্পানির ম্যানেজারের বিরুদ্ধে বনআইনে মামলা দেয়া হয়েছে। তাছাড়া পাড়াগাঁও মৌজার আউলাতলী গ্রামে গড়ে উঠা সিসা ফ্যাক্টরির দখলে থাকা বনবিভাগের জমির ওপর নির্মাণ করা সিমানাপ্রাচীর ও গেট ভেঙে দেয়া হয়। পরে অভিযুক্ত আব্দুর রাজ্জাকসহ দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়া হয়।
ভালুকায় সাড়ে ১২ একর বনভূমি উদ্ধার করে বনায়ন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা কয়েক কোটি টাকা মূল্যের সাড়ে ১২ একর বনভূমি উদ্ধার করে তাতে বনায়ন করেছে স্থানীয় বনবিভাগ। উপজেলার হবিরবাড়ি,...



