মুন্নী খাতুন (১০) ও মুনসুর (৫) নামে দুই শিশুসন্তানকে কুষ্টিয়ার ভেড়ামারার লালন শাহ ব্রিজের ওপর থেকে পদ্মা নদীতে ফেলে হত্যার অভিযোগে বাবা আব্দুল মালেককে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো: রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় প্রদান শেষে আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহির চর এলাকার আ: সামাদের ছেলে আব্দুল মালেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।