ফরিদপুর-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী নামকস্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১৯ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি বিদ্যুতের খুঁটি ক্রেন থেকে ছিটকে চলন্ত বাসের মধ্যে ঢুকে হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার জনৈক আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের দ্রুতগতির একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা বিপরীতমুখী জেআর পরিবহনকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। এতে জেআর পরিবহনটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পাঁচ যাত্রী আহত হন। অপরদিকে এ সময় সেখানে রাস্তার পাশে ক্রেনে পল্লী বিদ্যুতের খুঁটি তোলা হচ্ছিল ট্রাকে। তালুকদার পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সাথে আঘাত লাগলে বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করার পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
ফরিদপুরে বিদ্যুতের খুঁটি বাসের মধ্যে ঢুকে নিহত ১, আহত ১৯
ফরিদপুর-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী নামকস্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১৯ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি...



