‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের এখন মানুষ ঘৃণা করে। ফলে আজকে তারা দিশেহারা হয়ে পড়েছে। এ দেশের মানুষকে মুক্ত করার জন্য, আইনের শাসনপ্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতাকর্মীরা শহীদ হতে রাজি আছেন কিন্তু শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখতে রাজি নয়। গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা এসব কথা বলেন।
সান্তাহার পৌর বিএনপির আয়োজনে মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, সংসদ সদস্য মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লাভলী রহমান, এমআর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, বিএনপি নেতা বুলবুল ফারুক, ফিরোজ মো: কামরুল হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদ ও যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান লিটন প্রমুখ।
নেতাকর্মীরা শহীদ হতে রাজি কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে রাজি নয় : মেয়র বাদশা
‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের এখন মানুষ ঘৃণা করে। ফলে আজকে তারা দিশেহারা হয়ে পড়েছে। এ দেশের মানুষকে মুক্ত করার জন্য, আইনের শাসনপ্রতিষ্ঠা...



