গাজীপুরের কালীগঞ্জে এক রাতে তিনটি গরু চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। একটি সঙ্ঘবদ্ধ চোরচক্র উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেলনা গ্রামের এমদাদুল হক মোড়ল মানিক মাস্টারের গোয়াল থেকে বৃহস্পতিবার রাতে গরু তিনটি চুরি হয়।
এ বিষয়ে মানিক মাস্টার জানান, তিনি শিক্ষকতার পাশাপাশি গরু লালন পালন করেন। তার গোয়ালে একটি লাল রঙের গাভী, একটি ষাঁড় বাছুর ও একটি এঁড়ে গরু ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গোয়ালঘরে গরুগুলোকে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। পরদিন ভোর ৫টার দিকে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখেন গোয়ালের দরজার তালা ভাঙা এবং ভেতরে গরুগুলো নেই। আমার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। চুরি যাওয়া গরুগুলোর দাম প্রায় আড়াই লাখ টাকা। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
কালীগঞ্জ থানার এসআই ছাইফুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।
কালীগঞ্জে এক রাতে ৩ গরু চুরি
গাজীপুরের কালীগঞ্জে এক রাতে তিনটি গরু চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। একটি সঙ্ঘবদ্ধ চোরচক্র উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেলনা গ্রামের এমদাদুল হক...



