ঝিনাইদহে মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান এ্যাপোর (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রথমে স্বর্পদংশন তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। পরে তার জানাজা শেষে লাশ যখন কবরস্থ করা হচ্ছিল, তখন তার মাথার পেছন ও কান দিয়ে রক্তক্ষরণ হলে উপস্থিত পুলিশ সদস্যরা দাফনে বাধা দেন এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসেন। প্রতিবেশীরা জানান, সাপে কাটার কোনো লক্ষণ মৃত ব্যক্তির শরীরে নেই।
মৃতের স্ত্রী পাখি খাতুন অভিযোগ করেন, রাতের আঁধারে ডেকে প্রধান শিক্ষক বদিউজ্জামানকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছোট ভাই কলেজ শিক্ষক খায়রুজ্জামান সাইফুল জানান, আমরা হাসপাতালে পৌঁছে দেখি বড় ভাই মারা গেছেন। কিভাবে ভাইয়ের মৃত্যু হয়েছে আমরা সঠিকভাবে জানি না।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বদিউজ্জামানের মৃত্যু রহস্যজনক। স্থানীয় চেয়ারম্যানের সাথে তার বিরোধ ছিল বলে শুনেছি। এ কারণে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। ওসি জানান, আদালতের নির্দেশে সোমবার স্কুলে যোগদান করার কথা ছিল তার। স্কুলে যোগদানের একদিন আগে তার এমন মৃত্যু আমরা রহস্যের চোখে দেখছি।
ঝিনাইদহে প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু
ঝিনাইদহে মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান এ্যাপোর (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রথমে স্বর্পদংশন তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। পরে তার জানাজা শেষে লাশ...



