হীন ব্যক্তি স্বার্থ ভুলে এবং আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজবাড়ীর দু’টি আসনেই বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা নেতাকর্মীদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান খন্দকার মশিউল আজম চুন্নু এবং জেলা বিএনপির উপদেষ্টা ও নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব মণ্ডল। গতকাল শুক্রবার মশিউল আজম চুন্নুর বাসভবনে আয়োজিত ওই সংবাদ সম্মলেন আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু ও উপজেলা নেতা মীর মনিরুজ্জামান বাবুসহ বালিয়াকান্দি উপজেলার বেশির ভাগ নেতাকর্মীর।
বক্তারা অভিযোগ করে বলেন, দুই বছর আগে বালিয়াকান্দির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী এজেন্টদের দিয়ে উপজেলায় একটি আহ্বায়ক কমিটি করা হলেও তারা এ কোনো ইউনিয়নে কোনো কমিটি গঠন অথবা আহ্বায়ক কমিটির কোনো সভা করতে পারেননি। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সাংগঠনিক টিমও বালিয়াকান্দিতে আন্দোলন সংগ্রামের কোনো কর্মসূচি দিতে পারেননি। কারণ তারাও এ উপজেলায় একপেশে কমিটি ও রাজনীতি করছেন।