নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামিউল আলীম জীবনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছে।
শনিবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর ও নলডাঙ্গাবাসীর আয়োজনে এ মাবনবন্ধনে বক্তব্য রাখেন- নিহত জীবনের চাচা নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফিরোজ, ছোট চাচা সাবেক সহসভাপতি এস এম ফখরুদ্দিন ফুটু মাস্টার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যানের সব কুকর্ম জেনে ফেলায় জীবনকে হত্যা করা হয়েছে। এ হত্যার পর বেশ কয়েকদিন অতিবাহিত হলেও অভিযুক্ত আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করা হয়নি। তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে নাটোরকে অচল করে দেয়া হবে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুর আমতলী এলাকায় ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে হত্যা করা হয়।
নাটোরে ছাত্রলীগ নেতা জীবন হত্যা
খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামিউল আলীম জীবনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার...



