সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই ছেলে হত্যার মূল আসামি নিহত রওশন আরার সৎ মামাকে গ্রেফতার করেছে পুলিশ। নিজ বাড়ির শোবার ঘর থেকে গত শনিবার বেলকুচি উপজেলার মবুপুর গ্রামের সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪০) ও তার দুই সন্তান জিহাদ (১০), মাহিমের (৪) লাশ উদ্ধার করে পুলিশ। রওশন আরার ভাই নুরুজ্জামান বাদি হয়ে অজ্ঞাত আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতকে গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। ২৪ ঘণ্টার মধ্যে এই ট্রিপল মার্ডারের মূল আসামি আইয়ুব আলী সাগরকে (২৮) গ্রেফতার করে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
৩ অক্টোবর সোমবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, বেলকুচিতে ট্রিপল মার্ডারের মূল আসামিকে আমরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি উল্লাপাড়া উপজেলার নন্দিগাতী গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে আইয়ুব আলী সাগর। সাগরকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।
বেলকুচিতে মা ও ২ ছেলে হত্যার মূল আসামি গ্রেফতার
সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই ছেলে হত্যার মূল আসামি নিহত রওশন আরার সৎ মামাকে গ্রেফতার করেছে পুলিশ। নিজ বাড়ির শোবার ঘর থেকে গত শনিবার বেলকুচি...



