রাঙ্গামাটির কাউখালীতে পানিতে ডুবে টিকলি বড়ুয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ১ নম্বর বেতবুনিয়া মডেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুদত্ত বড়ুয়ার ছেলে টিকলি প্রতিদিনের মতো ঘুম উঠে খেলাধুলা করছিল। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে একপর্যায়ে বাচ্চাটিকে পুকুরে ভাসতে দেখে তার মা। এ সময় এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যুর হয়।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।



