সাজেকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে পাঁচ হাজার পর্যটক আটকা পড়েছে।
মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির ফলে হঠাৎ পাহাড় ধসে সাজেকের নন্দারাম এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।
তিনি বলেন, ভারী বৃষ্টির ফলে পাহাড়ধসে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা সচল করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারনে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি পড়ে। এতে ওই রুটের যানবাহল চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার ফলে সাজেক প্রান্তে প্রান্তে প্রায় দু’হাজার আর খাগড়াছড়ির দীঘিনালায় প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েছেন।



