দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে।
সকাল থেকে আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করে। অন্যদিকে দুপুরের দিকে রফতানি পণ্যবাহী বাংলাদেশী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে ঢোকা শুরু করে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, চার দিন বন্ধ থাকার পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে স্থলবন্দরে।