ঝালকাঠিতে বিএনপির নেতাকর্মীদের হত্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বের হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল আলম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান তাপু, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও বিএনপি নেতা মিজানুর রহমান মুবিন।
সমাবেশে বক্তারা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, খুন ও মামলা করে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
হামলা নির্যাতন বন্ধ করা না হলে সরকার পতনে এক দফা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান বক্তারা।



