ডেমরা যমুনা ব্যাংকের নতুন একটি এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ডেমরার বড়ভাঙ্গা বাজারে এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।
বড়ভাঙ্গা যমুনা এজেন্ট ব্যাংক শাখার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খোকার সভাপতিত্বে শাখাটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যমুনা ব্যাংক (এজেন্ট ব্যাংক প্রধান) হেড অফিসার এ বি এম সাদি যমুনা ব্যাংককে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক হিসেবে উল্লেখ করেন। তিনি এ এজেন্ট শাখার সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিন সাউদ, ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, স্টাফ কোয়াটারের যমুনা ব্রাঞ্চ ম্যানেজার মো: জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের হেড অফিস কর্মকর্তা মো: মাসুদ, সারুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি দুলাল খান, ৬৭ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি খলিলুর রহমান খলিল, ডগাইর উত্তর ইউনিটের সভাপতি মাহবুব আলম ফয়সাল, ডগাইর দক্ষিণের সভাপতি শাহীন মুন্সি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সারুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম জহির, ৬৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম খান শাহীন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার শিমুল পাড়া ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম।
নতুন শাখা উদ্ধোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজেন্ট ব্যাংক বা আউটলেটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় ডেমরার বড়ভাঙ্গা শাখার নতুন আউটলেটটি সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তারা।
প্রেস বিজ্ঞপ্তি



