বাবার বাড়িতে বোঝা হয়ে ছিলেন অসহায় বিধবা উন্নতি বিশ^াস। স্বামীর ভিটেবাড়ি ও নিজের গয়না বিক্রি করে ৪ শতক জমিও কেনেন তিনি। গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘর তোলার বাঁশ খুঁটি জোগাড় করেন। ঘরের টিন কেনার টাকাও চেয়েচিন্তে জোগাড় করেন। সোমবার নতুন ঘরে উঠবেন সেই আশায় ছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল দুর্বৃত্তের দেয়া আগুনে। সোমবার ভোররাতে কে বা কারা অসহায় উন্নতি বিশ^াসের নতুন ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তার ঘরে থাকা খাট ও দরজাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের কাবিলপুরে এ ঘটনা ঘটে।
অসহায় উন্নতি বিশ^াস জানান, আসাদ কেরানির কাছ থেকে জমি কেনার পর থেকে পাশের বাড়ির সুধান্ন বিশ^াসের সাথে তার প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। সে ক্ষিপ্ত হয়ে নতুন ঘরে আগুন ধরিয়ে দিতে পারে বলে তিনি মনে করছেন। তবে এ বিষয়ে জানতে সুধান্ন বিশ^াস বলেন, আমি কিছইু জানি না।
ওয়ার্ডের মেম্বর আতাউর রহমান বলেন, অসহায় উন্নতি বিশ^াস খুব কষ্ট করে ঘরটি করেছেন।
জামাল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন জানান, এমপি সাহেব ক্ষতিপূরণের আশ^াস দিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।