পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনার এবিএম গোলাম মোরশেদ (৮৩) আর নেই। গতকাল সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদ মাঠে পুলিশ বাহিনীর পক্ষ থেকে মরহুমের প্রতি সালাম প্রদর্শন ও নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হয়। মরহুমের জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম, মরহুমের জামাতা চীনের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ-জামানসহ পুলিশ, র‌্যাব ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনীতিক ও বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন।