নরসিংদীর মনোহরদীতে ১০ দিন ধরে সানি (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ সানি মনোহরদী উপজেলার ধরাবান্দা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে এবং স্থানীয় এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে ৭ অক্টোবর শুক্রবার সানির বাবা বেলায়েত হোসেন মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সানির পরিবারের সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর সকালে সানি পার্শ্ববর্তী চকতাতারদি গ্রামে তার বন্ধু আশিকের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও সানি বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা আশিকের বাড়িতে যায়। তখন আশিক জানায়, সানি বিকালেই বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছে। পরে পরিবারের লোকজন স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পায়নি।
নিখোঁজ সানির বাবা বেলায়েত হোসেন বলেন, আমাদের সাথে কারো কোনো ঝামেলা নেই। ছেলেও সবার সাথে মিলেমিশে চলত।
মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আমরা পরিবারের সাথে কথা বলে স্কুল ছাত্রটিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।
মনোহরদীতে ১০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র
নরসিংদীর মনোহরদীতে ১০ দিন ধরে সানি (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ সানি মনোহরদী উপজেলার ধরাবান্দা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে এবং স্থানীয় এল কে...



