কুমিল্লার মেঘনা উপজেলার গৃহিণী জামিলা বেগম হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন গতকাল মঙ্গলবার সকালে এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাছির। এদের মধ্যে তাছির পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহিণী জামিলা বেগম নিখোঁজ হন। এর চার দিন পর বাড়ি সংলগ্ন একটি ফসলি জমি থেকে জামিলার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ জুন জামিলার স্বামী ভ্যানচালক আবদুল হাকিম বাদি হয়ে মেঘনা থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত সন্দেহে চার আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এদের মধ্যে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৮ ডিসেম্বর পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জন সাীর স্যাগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার সকালে জনাকীর্ণ আদালতে তিনজনকে মৃত্যুদণ্ড এবং টিটু নামে একজনকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।