ময়মনসিংহের হালুয়াঘাটে বিপুল পরিমান মাদকসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার দুপুরে উপজেলার শাকুয়াই ইউনিয়নের পূবাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিন কেজি গাঁজা, ১০ বোতল বিদেশী মদ, ৩০ পিচ ইয়াবাসহ মাদককারবারি নজরুল ইসলাম (৪১)ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলী সাহেব নগর গ্রামের আবুল কালামকে (২৫) আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ময়মনসিংহের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের পূবাইল গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক দ্রব্যসহ দু’জনকে আটক করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ এই এলাকায় মাদককারবারি করে আসছিল।
তিনি আরো জানান, এ ব্যাপারে হালুয়াঘাট থানায় একটি মামলা করা হয়েছে।



