সীতাকুণ্ড ভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিঅ্যান্ডএফ কেয়ারের উদ্যোগে কর্মসংস্থান, শিক্ষা বৃত্তি ও সামাজিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়। বিঅ্যান্ডএফের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরাইয়া বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম হেদায়েত, মুরাদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান লুৎফুন নাহার ছিদ্দিকা মনি, এ্যাডভোকেট আতিকুল মান্নান জামশেদ ও বিঅ্যান্ডএফের নির্বাহী অফিসার আশ্রাফুল আলম ভূঁইয়া, নুরুল আক্তার বাপ্পি, কাইয়ুম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, ৬০ জন দুস্থ ও দুইজন ক্যান্সার রোগীকে সহায়তা, দুইজন নারী উদ্যোক্তা ও সামাজিক বিভিন্ন অবদানের জন্য প্রেস ক্লাবসহ ১১টি সংগঠনকে ক্রেস্ট প্রদান ও পূর্ব গোলাবাড়িয়া জামে মসজিদকে ১ লাখ টাকা অনুদান দেয়া হয়।



