কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- দুবাই প্রবাসী আব্দুর রহিমের ছেলে বাদশাহ মিয়া (৩) ও আবু রশিদের মেয়ে তাসফিয়া (৪)। নিহতেরা আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

নিহতের স্বজন শিক্ষক হেলাল উদ্দিন বলেন, বাড়ির পাশে নিজ পুকুরে দাদি কাপড় ধুতে যায়। এ সময় দাদির পেছনে পেছনে ছুটে যায় বাদশাহ মিয়া ও তাসফিয়া। দাদি কাপড় ধুয়ে বাড়িতে চলে আসে। পরে তাদের দেখতে না পেয়ে দু'জনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুর থেকে তাদের দু'জনের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম এর সত্যতা নিশ্চিত করেছেন।