বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে জাহিদ মীর (৪০) নামে এক ব্যাক্তি দুর্বৃত্তের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন।
জাহিদ মীর খুলনার বয়রা এলাকার আবুল মীরের ছেলে। জাহিদ ওই গ্রামে বিয়ে করে কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন বলে মূলঘর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার জানান।
পুলিশ ও হাসপাতাল সূত্র থেকে জানা যায়, জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জাহিদ মীর নামে ওই ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, গলা, পেট ও হাঁটুর নিচে গুলির ক্ষত রয়েছে। গুলির পর পলিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন তাকে দেখতে ফকিরহাট হাসপাতালে ছুটে আসেন।



