বরগুনার তালতলীতে মারুফা নামের সপ্তম শ্রেণীর এক মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মারুফা উপজেলার ছোট বগী ইউনিয়নের বেতিপাড়া গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির সামনের পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মারুফার প্রেমিক হৃদয়কে আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাশবর্তী ঠংপাড়া গ্রামের বাসিন্দা সুলতান পহলানের ছেলে হৃদয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল মারুফার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বাড়ির বাইরে দেখা করার সময় স্থানীয়রা তাদের আটক করে ছেলের চাচা সোনা মিয়া ও ছেলের বড়ভাই সোলেমানের জিম্মায় দেয়। গতকাল শুক্রবার সকালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল।
জিজ্ঞেসাবাদের জন্য হৃদয়কে আটক করেছে বলে জানায় তালতলী থানা পুলিশ।



