কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকার দেখা দিয়েছে ধরলার তীব্র ভাঙন। ভাঙনে নদী গিলছে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। অব্যাহত ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। শুক্রবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের মেলেটারির চর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।
ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব আলতাফ হোসেন বলেন, প্রায় একমাস ধরে ধরলার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমার বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। আমি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। মহির উদ্দিন নামের অপর একজন বলেন, এ পর্যন্ত আমি কয়েকবার আমার বসতভিটা হারিয়েছি। এখন আর বসতি গড়ে তোলার কোনো জমিজমা নেই।
বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, ধরলার অব্যাহত ভাঙনে দিন দিন দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।
একই দাবিতে ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙন রোধ ও তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার চর বটতলায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। এতে সহস্রাধিক স্থানীয় মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন, স্থানীয় আব্দুল গফুর, জামাল উদ্দিনসহ অনেকে।
ধরলা ও দুধকুমারের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকার দেখা দিয়েছে ধরলার তীব্র ভাঙন। ভাঙনে নদী গিলছে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। অব্যাহত ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা...



