গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্থানীয় একটি মসজিদের সামনে থেকে জামায়াতের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে তারাপুর ৯ নম্বর ওয়ার্ডের মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতাররা হলেন, মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, ঘগোয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, একই গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর আলম ও তারাপুর গ্রামের খয়ের উদ্দিনের ছেলে ইবরাহিম।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, ‘তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তারা চারজনই জামায়াতকর্মী।’