চকরিয়ায় দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন উপজেলা পরিষদের কোটিপতি সরকারি কর্মচারী লিটন দাশ। তিনি চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হিন্দুপাড়ার মৃত কালা বাশিরের ছেলে। উপজেলার মধ্যেই তার জন্য বরাদ্দ রয়েছে একটি সরকারি কোয়ার্টার। একই সাথে আশ্রয়ণ প্রকল্পের ঘরটির আয়তন বাড়ানোর জন্য অন্যজনের জায়গা দখল ও নকশা পরিবর্তনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া লিটন দাশের স্ত্রী গণশিক্ষা মন্দিরে শিশুদের পাঠদান করেন। পৌরশহরে মগবাজারে তার মালিকাধীন আরো দু’টি দোকান রয়েছে।
অভিযোগ উঠেছে, সরকারি চাকরিজীবীর তথ্য গোপন করে আশ্রয়ণ প্রকল্পের এই ঘর পেয়েছেন তিনি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর কোনো সরকারি কর্মচারী পেতে পারেন না। যদি এ রকম হয়েও থাকে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে লিটন দাশের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
চকরিয়ায় ভূমিহীনদের ঘর পেলো কোটিপতি
চকরিয়ায় দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন উপজেলা পরিষদের কোটিপতি সরকারি কর্মচারী লিটন দাশ। তিনি চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী...



