সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ পাটোয়ারীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। স্থানীয় ছাত্রলীগের সহকর্মী ও বন্ধুরাও নিয়মিত তার পরিবারের সদস্যদের খোঁজখবর রাখছেন। মরহুম রহমত উল্লাহ রামগঞ্জ পৌর সাতারপাড়া গ্রামের লাল মিয়া পাটোয়ারী বাড়ির মৃত শামছুল হক শামার ছোট ছেলে। তার বড় ভাই সাংবাদিক রাজু জানান, প্রায় সাত মাস আগে তার ছোট ভাই জীবিকার তাগিদে সৌদি আরবে পাঁড়ি জমান। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য প্রথম ১ মাস কাজ করলেও বাকী ছয় মাস তিনি বেকার ছিলেন। পাওনাদার ও স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি সবসময় চিন্তিত থাকতেন।