বচসার জেরে ভারতীয় ট্রাক চালকদের মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার পাঁচ ঘণ্টা বন্ধ ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পরে ভোমরা সিঅ্যান্ডএফ কার্যালয়ে দু’পক্ষের বৈঠকের পর বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি শুরু হয়।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, সোমবার রাতে ভারতীয় মালবোঝাই কয়েকটি ট্রাক পণ্য খালাসের উদ্দেশ্যে বাংলাদেশে ঢোকার পর সড়কের উপর কিছু নারী ও কর্মচারীর সাথে বচসা বাধে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্র্ষে ভারতীয় আটজন ট্রাক চালক আহত হন। এরই জের ধরে ভারতীয় ট্রাক চালক ও খালাসিরা একত্রিত হয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে ধর্মঘট শুরু করে। এতে বন্দরের সব ধরনের আমদানি ও রফতানি বন্ধ হয়ে যায়।
ভারতীয় ট্রাক চালকদের মারধর
পাঁচ ঘণ্টা বন্ধ ছিল ভোমরা স্থলবন্দর
বচসার জেরে ভারতীয় ট্রাক চালকদের মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার পাঁচ ঘণ্টা বন্ধ ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পরে ভোমরা সিঅ্যান্ডএফ কার্যালয়ে দু’পক্ষের বৈঠকের পর বন্দর দিয়ে...



