ভোলার ইলিশা ফেরীঘাটের মেঘনা নদী থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ইলিশা ফেরীঘাটের টার্মিনালের পাশে নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মেঘনা নদীতে টার্মিনালের পাশে বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ ফোন দেয়। পরে সকালে পূর্ব ইলিশা সদর নৌ-থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
পূর্ব ইলিশা নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন জানান, নিহত যুবকের গলায়, হাতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে- ওই যুবককে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।



