পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন ব্যাংক, এনজিও এবং স্থানীয় লোকদের থেকে প্রায় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে দুই ভাই। স্থানীয় মিরুখালী বাজারের মৃত মনোহর শীলের দুই ছেলে মিষ্টি ও ফল ব্যবসায়ী রনজিৎ সরকার (৫৫) এবং মুদি ও মনোহরী মালের পাইকারী ব্যবসায়ী ইন্দ্রজীৎ সরকার (৫০) বাজারের বেশ কয়েকজনকে জামিনদার বানিয়ে ব্যাংক থেকে প্রায় কোটি টাকা নিয়ে গত ছয় দিন আগে উধাও হয়ে যায়। এখন জামিনদার এবং পাওনাদারদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মিরুখালী বাজারের নিকটবর্তী মায়ের দোয়া বেকারীর মালিক শাহিন হাওলাদার জানান, ইন্দ্রজীৎ তাকে জামিনদার করে এনজিও আশা থেকে ১০ লাখ, মঠবাড়িয়া ব্রাক ব্যাংক (এসএমই) থেকে ১০ লাখ, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ (ব্যাংক) লিমিটেড থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছে।
অগ্রণী ব্যাংক মিরুখালী শাখা জানায়, দুই ভাই জমির দলিল জমা দিয়ে ১০ লাখ টাকা ঋণ নিয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে রেজাউল করিম নামে জনৈক ব্যক্তি পাঁচ লাখ টাকা পাবেন বলে পোষ্ট দিয়েছেন। পান দোকানি ফজলুল হক জানান, তার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে গেছে। পাওনাদারদের তালিকা আরো বাড়বে বলে অনেকেই এখন অনুমান করছেন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, বিষয়টি আমার অজানা। তবে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মঠবাড়িয়া থেকে কোটি টাকা নিয়ে দুই ভাই উধাও
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন ব্যাংক, এনজিও এবং স্থানীয় লোকদের থেকে প্রায় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে দুই ভাই। স্থানীয় মিরুখালী বাজারের মৃত মনোহর শীলের দুই ছেলে...



