মুন্সীগঞ্জের দেওভোগে জামিয়া আজিজিয়া দারুল উলুম মাদরাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে শিফা ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে হিফজ বিভাগের শিক্ষার্থীরা দরুদ পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন।

মাহফিলের আয়োজন করেন মাদরাসার প্রধান উপদেষ্টা, মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু।

অনুষ্ঠানে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমতিয়াজ আনাম তানিম, চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুম মৃধা ও সাধারণ সম্পাদক তপন মোল্লা, পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা সিকদার, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য কাওছার আহমেদ সুজন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ ও শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিলন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।