ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলী হোসেন নান্টু তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণার উদ্দেশ্যে মাঠে নামেন তিনি। এ সময়ে ইউনিয়নের পালামগঞ্জ বাজারের ব্যবসায়ী ও ভোটারদের সাথে কুশল বিনিময় করে আনারস প্রতীকে ভোট চান এবং প্রার্থীদের হাতে হাতে নির্বাচনী ইশতেহার তুলে দেন।

আলী হোসেন নান্টু বলেন, এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনে সঠিক প্রার্থী মনোনয়ন করতে না পারায় আমি নির্বাচন করছি। আমি বিশ্বাস করি, এখানে দলীয় এবং সাধারণ ভোটারদের ভোট পেয়ে বিজয়ী হবো ইনশাল্লাহ।

এ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে পাঁচজন প্রার্থী দলীয় মনোনয়ন চাইলে আমজাদ হোসেনকে নৌকা প্রতীকে মনোনীত করেন। এখানে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মটর সাইকেল প্রতীকে নির্বাচন করছেন। আগামী ২ নভেম্বর রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।