সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে এক দরিদ্র ব্যক্তির বসতঘর পুড়িয়ে দিয়েছে দুবর্ৃৃত্তরা। এতে দরিদ্র ভানু চন্দ্র দেবনাথের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভোরবেলা উপজেলার ধারাবহর গ্রামে।
সংবাদ পেয়ে আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে দুর্বৃত্তরা এ জঘন্য কাজ করেছে তা জানা যায়নি। তবে ভানু চন্দ্র দেবনাথ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা পুলিশকে জানিয়েছেন, তার বসতবাড়ি নিয়ে দীর্ঘ দিন ধরে একই এলাকার নিকটাত্মীয়ের সাথে বিরোধ চলে আসছে। তিনি ধারণা করছেন পূর্বশত্রুতার জেরে তারা তার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠুভাবে তদন্ত করার দাবি জানান তিনি।
সিলেট বিভাগ পরিক্রমা
গোলাপগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল গরিবের বসতঘর
সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে এক দরিদ্র ব্যক্তির বসতঘর পুড়িয়ে দিয়েছে দুবর্ৃৃত্তরা। এতে দরিদ্র ভানু চন্দ্র দেবনাথের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভোরবেলা উপজেলার...



