চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ডাকাতির সময় টহল পুলিশ ও ডাকাত দলের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই ডাকাতসহ আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুলিবিদ্ধ ডাকাত সদস্যরা হলেন শরীয়তপুর জেলার ঘোষেরহাট উপজেলার আলোইবতি গ্রামের রহিম (৪৯) ও কুমিল্লা লালমাই উপজেলার হতগড়া গ্রামের মো: সাব্বির (১৭)। আহত দুই পুলিশ সদস্য হলেন- এএসআই ইয়াসিন ও কনস্টেবল মামুন। আটক রহিমের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।