নওগাঁর মান্দায় ডোবার পানিতে ডুবে মোরছালিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মোরছালিন ওই গ্রামের মোস্তফা কামালের ছেলে।

মৃত শিশুর বাবা মোস্তফা কামাল জানান, সকালে খেলতে গিয়ে সবার অগোচরে তার ছেলে মোরছালিন বাড়ির পাশের এক পুকুরে পড়ে ডুবে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে তাকে না পাওয়ায় আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়। পরে অনুমানের ভিত্তিতে পুকুরে তল্লাশী চালিয়ে মোরছালিনের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় শিশু মোরছালিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।